দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো।
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি--
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে।
ঘাটে বসে হোথা ও কে।
সাথী মোদের ও যে নেয়ে--
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মোদের ও যে নেয়ে--
ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না,
মিনতি করি,
ওগো প্রহরী।
dām̐r̤āo, kothā chalo, tomrā ke balo balo|
āmrā āhirinī, sārā hal bikikini--
dūr gām̐ẏe chali dheẏe āmrā bideśhī meẏe|
ghāṭe base hothā o ke|
sāthī moder o ye neẏe--
yete habe dūr pāre,
enechhi tāi ḍeke tāre|
niẏe yābe tarī beẏe
sāthī moder o ye neẏe--
ogo prahrī,bādhā diẏo nā, bādhā diẏo nā,
minti kari,
ogo prahrī|