ডাকিল মোরে জাগার সাথি।
প্রাণের মাঝে বিভাস বাজে, প্রভাত হল আঁধার রাতি ॥
বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা, ছড়ায় তারি বসন রাঙা--
ফুলের বাসে এই বাতাসে কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥
গোপনতম অন্তরে কী লেখনরেখা দিয়েছে লেখি!
মন তো তারি নাম জানে না, রূপ আজিও নয় যে চেনা,
বেদনা মম বিছায়ে দিয়ে রেখেছি তারি আসন পাতি ॥
ডাকিল মোরে জাগার
Work
Language
ḍākil more jāgār sāthi|
prāṇer mājhe bibhās bāje, prabhāt hal ām̐dhār rāti ||
bājāẏ bām̐śhi tandrā-bhāṅā, chhar̤āẏ tāri basan rāṅā--
phuler bāse ei bātāse kī māẏākhāni diẏechhe gām̐thi ||
gopantam antare kī lekhanrekhā diẏechhe lekhi!
man to tāri nām jāne nā, rūp ājio naẏ ye chenā,
bednā mam bichhāẏe diẏe rekhechhi tāri āsan pāti ||