ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে।।
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে।।
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে–
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে।।
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে–
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে।।
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে।।
ḍākichh śhuni jāginu prabhu, āsinu tār pāśhe|
ām̐khi phuṭil, chāhi uṭhil charaṇadraśh-āśhe||
khulil dbār, timirbhār dūr ha̮il trāse|
heril path biśhbajgat, dhāil nij bāse||
bimalakiraṇ prem-ām̐khi sundar parkāśhe–
nikhil tāẏ abhaẏ pāẏ, sakal jagat hāse||
kānan sab phull āji, saurabh tab bhāse–
mugdh hṛdaẏ matt madhup premakusumbāse||
ujjbal yat bhakatahṛdaẏ, mohatimir nāśhe|
dāo, nāth, prem-amṛt bañchit tab dāse||