Daakichh shuni jaaginu

ডাকিছ শুনি জাগিনু
Work
Language

ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ॥
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে ॥
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে--
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে ॥
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে--
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে ॥
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে ॥

ḍākichh śhuni jāginu prabhu, āsinu tār pāśhe|
ām̐khi phuṭil, chāhi uṭhil charaṇadraśh-āśhe ||
khulil dbār, timirbhār dūr ha̮il trāse|
heril path biśhbajgat, dhāil nij bāse ||
bimalakiraṇ prem-ām̐khi sundar parkāśhe--
nikhil tāẏ abhaẏ pāẏ, sakal jagat hāse ||
kānan sab phull āji, saurabh tab bhāse--
mugdh hṛdaẏ matt madhup premakusumbāse ||
ujjbal yat bhakatahṛdaẏ, mohatimir nāśhe|
dāo, nāth, prem-amṛt bañchit tab dāse ||