ডাকপিয়নের হাজার চিঠির ভিড়ে
তোমার চিঠি আসবে কি গো
আমার কাছে ফিরে।
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয় ঝড়ে।।
নদী ছুটে চলে একেবেকে
কাছে পেতে চায় সমুদ্রকে
চাঁদের ও আছে কলঙ্ক
তবুও আকাশ তারে ঢাকে।
নদী গেছে সাগর
আকাশে আছে চাদ
তবু তুমি আছো বহুদুরে।
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয় ঝড়ে।।
আমার সঙ্গীহীন শূন্যঘরে
জ্বেলেছি মিছে প্রদীপমালা
আসবে তোমার চিঠি
মিটাবে আমার মনের জ্বালা।
চিঠি তো আসে না
জ্বালা তো মিটে না
বিষন্নতা এই হৃদয়জুড়ে
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয়ঝড়ে।।
ḍākapiẏaner hājār chiṭhir bhir̤e
tomār chiṭhi āsbe ki go
āmār kāchhe phire|
kothāẏ āchho tumi keman āchho
nāki hāriẏe gechho pralaẏ jhar̤e||
nadī chhuṭe chale ekebeke
kāchhe pete chāẏ samudrake
chām̐der o āchhe kalaṅk
tabuo ākāśh tāre ḍhāke|
nadī gechhe sāgar
ākāśhe āchhe chād
tabu tumi āchho bahudure|
kothāẏ āchho tumi keman āchho
nāki hāriẏe gechho pralaẏ jhar̤e||
āmār saṅgīhīn śhūnyaghre
jbelechhi michhe pradīpmālā
āsbe tomār chiṭhi
miṭābe āmār maner jbālā|
chiṭhi to āse nā
jbālā to miṭe nā
biṣhannatā ei hṛdaẏajur̤e
kothāẏ āchho tumi keman āchho
nāki hāriẏe gechho pralaẏajhr̤e||