চুরি হয়ে গেছে রাজকোষে,
চোর চাই যে করেই হোক।
হোক-না সে যেই-কোনো লোক, চোর চাই।
নহিলে মোদের যাবে মান!
নির্দোষী বিদেশীর রাখো প্রাণ,
দুই দিন মাগিনু সময়।
রাখিব তোমার অনুনয়;
দুই দিন কারাগারে রবে,
তার পর যা হয় তা হবে।
চুরি হয়ে গেছে রাজকোষে
Work
Language
churi haẏe gechhe rājkoṣhe,
chor chāi ye karei hok|
hok-nā se yei-kono lok, chor chāi|
nahile moder yābe mān!
nirdoṣhī bideśhīr rākho prāṇ,
dui din māginu samaẏ|
rākhib tomār anunaẏ;
dui din kārāgāre rabe,
tār par yā haẏ tā habe|