চোখ যে ওদের ছুটে চলে গো --
ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো॥
দেখবে ব'লে করেছে পণ, দেখবে কারে জানে না মন--
প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো॥
আমায় তোরা ডাকিস না রে--
আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে।
উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে
চোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর তলে গো॥
চোখ যে ওদের
Work
Language
chokh ye oder chhuṭe chale go --
dhaner bāṭe, māner bāṭe, rūper hāṭe, dale dale go||
dekhbe ba'le karechhe paṇ, dekhbe kāre jāne nā man--
premer dekhā dekhe yakhan chokh bhese yāẏ chokher jale go||
āmāẏ torā ḍākis nā re--
āmi yāb kheẏār ghāṭe arūp-raser pārābāre|
udās hāoẏā lāge pāle, pārer pāne yābār kāle
chokhaduṭore ḍubiẏe yāb akūl sudhā-sāgar tale go||