Chiradinai tumi ye aamaar

চিরদিনই তুমি যে আমার
Work
Language

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই ।।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই .
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী

এত কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই ।।
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি !
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন ।।
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই ।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই .
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী

chiradina̮i tumi ye āmār
yuge yuge āmi tomāra̮i ||
āmi āchhi sei ye tomār
tumi āchho sei āmāra̮i .
saṅgī saṅgī āmrā amar saṅgī

et kāchhe raẏechho tumi
āro kāchhe tomāke ye chāi
tumi chhār̤ā eman āpan
āmār ye ār keu nāi ||
āmi ki go tomāke chher̤e
ekā ekā thākte pāri !
saṅgī saṅgī āmrā amar saṅgī

e jīban phuriẏe yedin
pābo ek natun jīban
sedinao habe ekākār
du’janār ei du’ṭi man ||
hṛdaẏer sab kabitā
jhare par̤e chhand tāre

chiradina̮i tumi ye āmār
yuge yuge āmi tomāra̮i |
āmi āchhi sei ye tomār
tumi āchho sei āmāra̮i .
saṅgī saṅgī āmrā amar saṅgī