চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে--
নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ ॥
নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত
নবপ্রীতিপ্রবাহহিল্লোলে ॥
চারি দিকে চিরদিন নবীন লাবণ্য,
তব প্রেমনয়নছটা।
হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,
তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর ॥
চিরদিবস নব মাধুরী
Work
Language
chiradibas nab mādhurī, nab śhobhā tab biśhbe--
nab kusumapallab, nab gīt, nab ānand ||
nab jyoti bibhāsit, nab prāṇ bikāśhit
nabaprītiprabāhahillole ||
chāri dike chirdin nabīn lābaṇy,
tab premanaẏanachhṭā|
hṛdaẏasbāmī, tumi chiraprabīṇ,
tumi chiranbīn, chiramaṅgal, chirasundar ||