Chhutal chhutite doorapaallaar tren

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন
Year
Language

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন
ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন
আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি
মাঝখানে কিছু ছুটি কাটানোর দিন

ছুটির ঘুড়িটা ছুটির আকাশে ওড়ে
ঘুড়িতে ঘুড়িতে ছুটির লড়াই লাগে
ছুটির মাঞ্জা পাঞ্জা লড়তে এলো
দেখি কার ঘুড়ি ছুটি পেয়ে যায় আগে৷

ছুটির পাখীটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দী পালাতে পারে না তাই
দানাপানি তাকে যতই দাওনা তুমি
পাখীর কিন্তু ছুটির আকাশ চাই৷

ভোরের মাটিতে শিউলিফুলের ছুটি
মেটে রং ডাকে সবুজকে আয় আয়
রংগুলো হয় একাকার ছুটি পেলে
ঘাসের সবুজ রোদ্দুরে মিশে যায়

রোদ্দুরে ছুটি পেয়ে গেল প্রজাপতি –
যেখানে ইচ্ছে, যতবার খুশি ঘোরে
ডানায় ডানায় ছুটির দিগ্বিজয় দিগ্বিজয়
রঙে আর রঙে ছুটির নিশান ওড়ে৷

বছর ত্রিশেক চাকরি বাকরি করে
কামালেন জেঠু নিয়েছেন অবসর
দূরদর্শনে দেখছেন ছুটি ছুটি
পেয়েছেন ছুটি অনেক বছর পর

মনে পড়ে তাঁর আরেক জনের কথা
ধিতাং ধিতাং বোলের ছন্দে সুরে
ছোটালেন তিনি গানের অজস্রতা
কাটা ছিল তাঁর টিকিট অনেক দূরে

ছুটির পাখীটা …

chhuṭal chhuṭite dūrapāllār ṭren
chhuṭte chhuṭte ese gel āśhbin
āge ār pare chhoṭāchhuṭi chhoṭāchhuṭi
mājhkhāne kichhu chhuṭi kāṭānor din

chhuṭir ghur̤iṭā chhuṭir ākāśhe or̤e
ghur̤ite ghur̤ite chhuṭir lar̤āi lāge
chhuṭir māñjā pāñjā lar̤te elo
dekhi kār ghur̤i chhuṭi peẏe yāẏ āge৷

chhuṭir pākhīṭā chhaṭphaṭ kare roj
khām̐chāẏ bandī pālāte pāre nā tāi
dānāpāni tāke yata̮i dāonā tumi
pākhīr kintu chhuṭir ākāśh chāi৷

bhorer māṭite śhiuliphuler chhuṭi
meṭe raṁ ḍāke sabujke āẏ āẏ
raṁgulo haẏ ekākār chhuṭi pele
ghāser sabuj roddure miśhe yāẏ

roddure chhuṭi peẏe gel prajāpti –
yekhāne ichchhe, yatbār khuśhi ghore
ḍānāẏ ḍānāẏ chhuṭir digbijaẏ digbijaẏ
raṅe ār raṅe chhuṭir niśhān or̤e৷

bachhar triśhek chākri bākri kare
kāmālen jeṭhu niẏechhen absar
dūradarśhane dekhchhen chhuṭi chhuṭi
peẏechhen chhuṭi anek bachhar par

mane par̤e tām̐r ārek janer kathā
dhitāṁ dhitāṁ boler chhande sure
chhoṭālen tini gāner ajasratā
kāṭā chhil tām̐r ṭikiṭ anek dūre

chhuṭir pākhīṭā …