Chhomoyaa lege

ছোঁওয়া লেগে
Work
Language

কখন   বাদল-ছোঁওয়া লেগে
     মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥
     ওই     ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে--
ওরা   হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে॥
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা--
     তাই     এমন গভীর স্বরে
     আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে--
ওদের   দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥

kakhan   bādal-chhom̐oẏā lege
     māṭhe māṭhe ḍhāke māṭi sabuj meghe meghe||
     oi     ghāser ghanghore
dharaṇītal hal śhītal chikan ābhāẏ bha're--
orā   haṭhāt-gāoẏā gāner mato el prāṇer bege||
orā ye ei prāṇer raṇe marujaẏer senā,
oder sāthe āmār prāṇer pratham yuger chenā--
     tāi     eman gabhīr sbare
     āmār ām̐khi nil ḍāki oder khelāghre--
oder   dol dekhe āj prāṇe āmār dolā oṭhe jege||