Chhip nauko

ছিপ নৌকো
Year
Language

আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
আড়াল দেয়াল রেখোনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
লাজুক লিরিক আর কল্পনা

আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা

আরণ্যক পৃথিবী এক; সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়

অদ্ভুত তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা

আমি অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক; তাই এমন মনে হয়

অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা

তোমার ছিপ নৌকোয় যাবে, সেই ‘অন্য মেয়ে’
তুমিও আড়াল রেখোনা
লাজুক লিরিক আর কল্পনা

আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা

āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
ār̤āl deẏāl rekhonā
āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
lājuk lirik ār kalpanā

āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
dekh chokher tārāẏ jalakṇā
āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
dekh lājuk lirik, kalpanā

āraṇyak pṛthibī ek; se sabār mato naẏ
tāi lājuk lirikgulo aguchhāloi raẏ

adbhut tār bhulgulo, chokher tārāẏ phulgulo
udās hāoẏāẏ ur̤e ānamnā

āmi ti sādhāraṇ, anindy kichhu na̮i
tomār dekhār chokhaṭāi abāk; tāi eman mane haẏ

adbhut ei bhulgulo, chokher tārār phulgulo
udās hāoẏāẏ ur̤e ānamnā

tomār chhip naukoẏ yābe, sei ‘any meẏe’
tumio ār̤āl rekhonā
lājuk lirik ār kalpanā

āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
dekh chokher tārāẏ jalakṇā
āmār chhip naukoẏ eso, o ‘any meẏe’
dekh lājuk lirik, kalpanā