Chhinn shikal paaye niye

ছিন্ন শিকল পায়ে নিয়ে
Work
Language

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
যা উড়ে,যা উড়ে,যা রে একাকী।
বাজবে তোর পায়ে সেই বন্ধ,পাখাতে পাবি আনন্দ—
দিশাহারা মেঘ যে গেল ডাকি।
নির্মল দুঃখে যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে।
আত্মবিড়ম্বন দারুন লজ্জা, নিঃশেষে যাক সে থেমে।
দুরাশার মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়—
ধূলিতলে যাবি রাখি॥

chhinn śhikal pāẏe niẏe ore pākhi,
yā ur̤e,yā ur̤e,yā re ekākī|
bājbe tor pāẏe sei bandh,pākhāte pābi ānand—
diśhāhārā megh ye gel ḍāki|
nirmal duḥkhe ye sei to mukti nirmal śhūnyer preme|
ātmabir̤amban dārun lajjā, niḥśheṣhe yāk se theme|
durāśhār marābām̐chāẏ etdin chhili tor khām̐chāẏ—
dhūlitle yābi rākhi||