ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
যা উড়ে যা উড়ে যা রে একাকী॥
বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ,
দিশাহারা মেঘ যে গেল ডাকি॥
নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে--
আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, নিঃশেষে যাক সে থেমে।
দুরাশায় যে মরাবাঁচায় এত দিন ছিলি তোর খাঁচায়,
ধুলিতলে তারে যাবি রাখি॥
chhinn śhikal pāẏe niẏe ore pākhi,
yā ur̤e yā ur̤e yā re ekākī||
bājbe tor pāẏe sei bandh, pākhāte pābi ānand,
diśhāhārā megh ye gel ḍāki||
nirmal duḥkh ye sei to mukti nirmal śhūnyer preme--
ātmabir̤ambanā dāruṇ lajjā, niḥśheṣhe yāk se theme|
durāśhāẏ ye marābām̐chāẏ et din chhili tor khām̐chāẏ,
dhulitle tāre yābi rākhi||