ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আন্মনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা।।
যেমন হেলায় অলস ছন্দে
কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা।।
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিন শেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন
যেন মোর সকলই হারায়
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা।।
chhinn pātār sājāi tarṇī
ekā ekā kari khelā
ānmanā yen dikabālikār
bhāsāno megher bhelā||
yeman helāẏ alas chhande
kon kheẏālir kon ānande
sakāle-dharāno āmer mukul
jharāno bikālbelā||
ye bātās neẏ phuler gandh
bhule yāẏ din śheṣhe
tār hāte dii āmār chhand
kothā yāẏ ke jāne se|
lakṣhyabihīn sroter dhārāẏ yen
yen mor sakala̮i hārāẏ
chirdin āmi pather neśhāẏ
pātheẏ karechhi helā||