ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা--
আন্মনা যেন দিক্বালিকার ভাসানো মেঘের ভেলা ॥
যেমন হেলায় অলস ছন্দে কোন্ খেয়ালির কোন্ আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
তার হাতে দিই আমার ছন্দ-- কোথা যায় কে জানে সে।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,
চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥
ছিন্ন পাতার সাজাই
Work
Language
chhinn pātār sājāi tarṇī, ekā ekā kari khelā--
ānmanā yen dikbālikār bhāsāno megher bhelā ||
yeman helāẏ alas chhande kon kheẏālir kon ānande
sakāle-dharāno āmer mukul jharāno bikālbelā ||
ye bātās neẏ phuler gandh, bhule yāẏ dinśheṣhe,
tār hāte dii āmār chhand-- kothā yāẏ ke jāne se|
lakṣhyabihīn sroter dhārāẏ jeno jeno mor sakala̮i hārāẏ,
chirdin āmi pather neśhāẏ pātheẏ karechhi helā ||