ছি ছি,মরি লাজে।
কে সাজালো মোরে মিছে সাজে।
বিধাতার নিষ্ঠুর বিদ্রূপে নিয়ে এল চুপে চুপে
মোরে তোমাদের দুজনের মাঝে।
আমি নাই, আমি নাই—
আদরিণী,লহো তব ঠাঁই যেথা তব আসন বিরাজে॥
ছি ছি, মরি লাজে
Work
Language
chhi chhi,mari lāje|
ke sājālo more michhe sāje|
bidhātār niṣhṭhur bidrūpe niẏe el chupe chupe
more tomāder dujner mājhe|
āmi nāi, āmi nāi—
ādriṇī,laho tab ṭhām̐i yethā tab āsan birāje||