Chhi chhi, mari

ছি ছি, মরি
Work
Language

ছি ছি, মরি লাজে, মরি লাজে--
কে সাজালো মোরে মিছে সাজে। হায়॥
         বিধাতার নিষ্ঠুর বিদ্রূপে   নিয়ে এল চুপে চুপে
             মোরে   তোমাদের দুজনের মাঝে॥
আমি নাই, আমি নাই--      আদরিণী লহো তব ঠাঁই
         যেথা তব আসন বিরাজে।   হায়॥

chhi chhi, mari lāje, mari lāje--
ke sājālo more michhe sāje| hāẏ||
         bidhātār niṣhṭhur bidrūpe   niẏe el chupe chupe
             more   tomāder dujner mājhe||
āmi nāi, āmi nāi--      ādriṇī laho tab ṭhām̐i
         yethā tab āsan birāje|   hāẏ||