ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবার কঠিন হয়ে থাক্-না ওরে, বক্ষোদুয়ার আঁটি--
জোরে বক্ষোদুয়ার আঁটি ॥
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে--
ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
পথের কতই বাধা কাটি ॥
দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে--
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটি,
লাজে যায় না কি বুক ফাটি?।
দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে--
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি--
কেবল করিস ঘাঁটাঘাঁটি ॥
chhi chhi, chokher jale bhejās ne ār māṭi|
ebār kaṭhin haẏe thāk-nā ore, bakṣhoduẏār ām̐ṭi--
jore bakṣhoduẏār ām̐ṭi ||
parānṭāke galiẏe phele dis ne, re bhāi, pathe ḍhele
mithye akāje--
ore niẏe tāre chalbi pāre kata̮i bādhā kāṭi,
pather kata̮i bādhā kāṭi ||
dekhle o tor jaler dhārā ghare pare hāsbe yārā
tārā chār dike--
tāder dbārei giẏe kānnā jur̤is, yāẏ nā ki buk phāṭi,
lāje yāẏ nā ki buk phāṭi?|
diner belā jagat-mājhe sabāi yakhan chalchhe kāje āpan garbe--
torā pather dhāre byathā niẏe karis ghām̐ṭāghām̐ṭi--
kebal karis ghām̐ṭāghām̐ṭi ||