Chhaayaar shareer

ছায়ার শরীর
Language

ছায়ার শরীরে কোন চিহ্ন আঁকা থাকে

অন্ধকার এতসব পেতে পারে না

নিঃজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে ক্লান্ত

দু’চোখে অনিঃশেষ ঘুম

ব্যাথায় ফেলেছি ধুয়ে কোন এক কামনার বীজ

একটি পালক উড়ে ছুঁয়েছে কাউকে, দেখিনি

এমন স্পর্শ যা মনে নেই, দিয়েছে চাদর

সে আঁধারে হারিয়েছে সব জোছনা

পাহাড়ের ওপাড়ে অনাঘ্রাতা নদী,

সেই জলে ভেসেছে কিছু বুন্তছাড়া ফুল।

কোথায় হারাবে সব এইতো মোহনা

মাঝে মাঝে চেতনার বীজ।

chhāẏār śharīre kon chihn ām̐kā thāke

andhakār etsab pete pāre nā

niḥjasb pratibimber kāchhe hāt pete klānt

du’chokhe aniḥśheṣh ghum

byāthāẏ phelechhi dhuẏe kon ek kāmnār bīj

ekṭi pālak ur̤e chhum̐ẏechhe kāuke, dekhini

eman sparśh yā mane nei, diẏechhe chādar

se ām̐dhāre hāriẏechhe sab jochhnā

pāhār̤er opār̤e anāghrātā nadī,

sei jale bhesechhe kichhu buntachhār̤ā phul|

kothāẏ hārābe sab eito mohnā

mājhe mājhe chetnār bīj|