Chhaayaa ghanaaichhe bane

ছায়া ঘনাইছে বনে
Work
Language

ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে     গোপনে গোপনে এলি কেয়া ॥
     পুরবে নীরব ইশারাতে   একদা নিদ্রাহীন রাতে
          হাওয়াতে কী পথে দিলি খেয়া--
              আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥
যে মধু হৃদয়ে ছিল মাখা   কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
     বুঝি এলি যার অভিসারে   মনে মনে দেখা হল তারে,
          আড়ালে আড়ালে দেয়া-নেয়া--
              আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥

chhāẏā ghanāichhe bane bane,   gagne gagne ḍāke deẏā|
kabe nabghan-bariṣhne     gopne gopne eli keẏā ||
     purbe nīrab iśhārāte   ekdā nidrāhīn rāte
          hāoẏāte kī pathe dili kheẏā--
              āṣhār̤her kheẏāler kon‌ kheẏā ||
ye madhu hṛdaẏe chhil mākhā   kām̐ṭāte kī bhaẏe dili ḍhākā|
     bujhi eli yār abhisāre   mane mane dekhā hal tāre,
          ār̤āle ār̤āle deẏā-neẏā--
              āpanāẏ lukāẏe deẏā-neẏā ||