Chetnaar anushthaane

চেতনার অনুষ্ঠানে
Year
Language

বাঁধলে যারা স্বাধীনতার চাবি বাংলা মায়ের আচলে
স্মরণ করি তোমাদেরকে মোরা শত নদী নয়ন জলে
দিয়েছ যারা প্রাণ মুক্তি আনিতে সেই একাত্তরে
ষোল কোটি হৃদয়ের ভালোবাসা রইল তোমাদের তরে
বৃথা যেতে দেব না রক্ত তোমাদের ঝরেছি যা মুক্তির সন্ধানে
অঙ্গীকার আজ এই আমাদের চেতনার অনুষ্ঠানে
সাজাব এই বাংলাকে ধনে ধানে মানে
অসুন্দর তাড়াব প্রেমের স্লোগানে

এ মাটি আমাদের পাওয়া চৌদ্দ পুরুষের গর্বে
তোমাদের এই বুলি মনে আছে চিরদিনই মনে থাকবে
বাংলাকে দেন না চলতে আর অপ্রিয় পরাধীনে
কথা দিলাম ও শহীদ ভাই ঘুমাও শান্ত প্রাণে
সাজাব এই বাংলাকে ধনে ধানে মানে
অসুন্দর তাড়াব প্রেমের স্লোগানে

পথ যে চলার দিয়েছ বেঁধে রক্তের গাথুনীতে
চলব মোরা স্বপ্ন ছোঁযে চির উন্নতির সে পথি
অহঙ্কার হয়ে তোমরা আছ মিশে লাল সবুজ নিশানে
তোমাদের গর্বে ফুলাই বুক মোরা শক্তি যোগাই প্রাণে
সাজাব এই বাংলাকে ধনে ধানে মানে
অসুন্দর তাড়াব প্রেমের স্লোগানে

bām̐dhle yārā sbādhīntār chābi bāṁlā māẏer āchle
smaraṇ kari tomāderke morā śhat nadī naẏan jale
diẏechh yārā prāṇ mukti ānite sei ekāttare
ṣhol koṭi hṛdaẏer bhālobāsā ra̮il tomāder tare
bṛthā yete deb nā rakt tomāder jharechhi yā muktir sandhāne
aṅgīkār āj ei āmāder chetnār anuṣhṭhāne
sājāb ei bāṁlāke dhane dhāne māne
asundar tār̤āb premer slogāne

e māṭi āmāder pāoẏā chaudd puruṣher garbe
tomāder ei buli mane āchhe chiradina̮i mane thākbe
bāṁlāke den nā chalte ār apriẏ parādhīne
kathā dilām o śhahīd bhāi ghumāo śhānt prāṇe
sājāb ei bāṁlāke dhane dhāne māne
asundar tār̤āb premer slogāne

path ye chalār diẏechh bem̐dhe rakter gāthunīte
chalab morā sbapn chhom̐ye chir unnatir se pathi
ahaṅkār haẏe tomrā āchh miśhe lāl sabuj niśhāne
tomāder garbe phulāi buk morā śhakti yogāi prāṇe
sājāb ei bāṁlāke dhane dhāne māne
asundar tār̤āb premer slogāne