আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে
চিরচেনা যে আমার এই জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়
āmār chetnār yat uddhṛti
chenā sbatbār kat ākṛti
saba̮i ābchhā āleẏār
ajānā bhāṣhār ālor māẏā
chenā pṛthibīr mlān ālote
dekhā sbapner chhāp khum̐ji
nīlimāẏ hāriẏe yāi
byarthatār glānir aṭṭahāsi
et chenā jagat, sakal smṛtir paṅaktimālā
saba̮i raẏe yāẏ adekhā
saba̮i ābchhā kām̐che jhāpsā ālor māẏā
apariṣhkār ei uddām mātāl chetnā
āpan chintār rahasyamaẏ āẏanāte
chirchenā ye āmār ei jagat
dām̐r̤iẏe bale parihāse
āmāke jānā nā jānār bhul praẏāse
hārābe mahākāle
et chenā jagat, sakal smṛtir paṅaktimālā
saba̮i raẏe yāẏ adekhā
saba̮i ābchhā kām̐che jhāpsā ālor māẏāẏ
et chenā jagat, sakal smṛtir paṅaktimālā
saba̮i raẏe yāẏ adekhā
saba̮i ābchhā kām̐che jhāpsā ālor māẏā
apariṣhkār ei uddām mātāl chetanāẏ