চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে ॥
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে ॥
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে--
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে ॥
চরণধ্বনি শুনি তব
Work
Language
charaṇadhbani śhuni tab, nāth, jībantīre
kat nīrab nirjane kat madhusmīre ||
gagne grahatārāchaẏ animeṣhe chāhi raẏ,
bhābanāsrot hṛdaẏe baẏ dhīre ekānte dhīre ||
chāhiẏā rahe ām̐khi mam tṛṣhñātur pākhisam,
śhrabaṇ raẏechhi meli chittagbhīre--
kon śhubhaprāte dām̐r̤ābe hṛdimājhe,
bhulib sab duḥkh sukh ḍubiẏā ānandanīre ||