চরণ ধরিতে দিয়ো গো আমারে—
নিয়ো না, নিয়ো না সরায়ে।
জীবন মরণ সুখ দুখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে।
স্খলিত শিথিল কামনার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর—
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,
ফেলো না আমারে জড়ায়ে।
বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে—
তোমার করিয়া নিয়ো গো আমারে
বরণের মালা পরায়ে।।
charaṇ dharite diẏo go āmāre—
niẏo nā, niẏo nā sarāẏe|
jīban maraṇ sukh dukh diẏe
bakṣhe dharib jar̤āẏe|
skhalit śhithil kāmnār bhār
bahiẏā bahiẏā phiri kat ār—
nij hāte tumi gem̐the niẏo hār,
phelo nā āmāre jar̤āẏe|
bikāẏe bikāẏe dīn āpnāre
pāri nā phirite duẏāre duẏāre—
tomār kariẏā niẏo go āmāre
barṇer mālā parāẏe||