চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে--
জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে ॥
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর--
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার, ফেলো না আমারে ছড়ায়ে ॥
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া।
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে--
তোমারি করিয়া নিয়ো গো আমারে বরণের মালা পরায়ে ॥
charaṇ dharite diẏo go āmāre, niẏo nā, niẏo nā sarāẏe--
jīban maraṇ sukh dukh diẏe bakṣhe dharib jar̤āẏe ||
skhalit śhithil kāmnār bhār bahiẏā bahiẏā phiri kat ār--
nij hāte tumi gem̐the niẏo hār, phelo nā āmāre chhar̤āẏe ||
chirapipāsit bāsnā bednā bām̐chāo tāhāre māriẏā|
śheṣh jaẏe yen haẏ se bijaẏī tomāri kāchhete hāriẏā|
bikāẏe bikāẏe dīn āpnāre pāri nā phirite duẏāre duẏāre--
tomāri kariẏā niẏo go āmāre barṇer mālā parāẏe ||