চন্দ্রমল্লিকা , চন্দ্রমল্লিকা-
রঙ-পরীদের সঙ্গিনী তুই অঙ্গে চাঁদের রূপ-শিখা।।
ঊষর ধরায় আসলি ভুলে তুষার দেশে রঙ্গিনী'
হিমেল দেশের চন্দ্রিকা তুই শীত-শেষের বাসন্তিকা।।
চাঁদের আলো চুরি ক'রে আনলি তুই মুঠি ভ'রে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম তাই তোরে আদর ক'রে।
ভঙ্গিমা তোর গরব-ভরা,
রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানী তুই-তোরেই দিলাম জয়টিকা।।
চন্দ্রমল্লিকা , চন্দ্রমল্লিকা
Work
Language
chandramallikā , chandramallikā-
raṅ-parīder saṅginī tui aṅge chām̐der rūp-śhikhā||
ūṣhar dharāẏ āsli bhule tuṣhār deśhe raṅginī'
himel deśher chandrikā tui śhīt-śheṣher bāsantikā||
chām̐der ālo churi ka're ānli tui muṭhi bha're,
dilām chandr-mallikā nām tāi tore ādar ka're|
bhaṅgimā tor garab-bharā,
raṅgimā tor hṛdaẏ-harā,
phuler dale phulrānī tui-torei dilām jaẏaṭikā||