চলো যাই, চলো, যাই চলো, যাই--
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে!
চলো মুক্তিপথে,
চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন--
স্বপ্নকুহক করো ছিন্ন।
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে।
বলো জয় বলো, জয় বলো, জয়--
মুক্তির জয় বলো ভাই ॥
চলো দুর্গমদূরপথযাত্রী চলো দিবারাত্রি,
করো জয়যাত্রা,
চলো বহি নির্ভয় বীর্যের বার্তা,
বলো জয় বলো, জয় বলো, জয়--
সত্যের জয় বলো ভাই ॥
দুর করো সংশয়শঙ্কার ভার,
যাও চলি তিমিরদিগন্তের পার।
কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে--
চলো দুর্জয় প্রাণের আনন্দে।
চলো জ্যোতির্লোকে জাগ্রত চোখে--
বলো জয় বলো, জয় বলো, জয়--
বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই ॥
হও মৃত্যুতোরণ উত্তীর্ণ,
যাক, যাক ভেঙে যাক যাহা জীর্ণ।
চলো অভয় অমৃতময় লোকে, অজর অশোকে,
বলো জয় বলো, জয় বলো, জয়--
অমৃতের জয় বলো ভাই ॥
chalo yāi, chalo, yāi chalo, yāi--
chalo pade pade satyer chhande
chalo durjaẏ prāṇer ānande!
chalo muktipthe,
chalo bighnabipadajaẏī manorthe
karo chhinn, karo chhinn, karo chhinn--
sbapnakuhak karo chhinn|
theko nā jar̤it abaruddh
jar̤tār jarjar bandhe|
balo jaẏ balo, jaẏ balo, jaẏ--
muktir jaẏ balo bhāi ||
chalo durgamadūrapathayātrī chalo dibārātri,
karo jaẏayātrā,
chalo bahi nirbhaẏ bīryer bārtā,
balo jaẏ balo, jaẏ balo, jaẏ--
satyer jaẏ balo bhāi ||
dur karo saṁśhaẏaśhaṅkār bhār,
yāo chali timiradiganter pār|
ken yāẏ din hāẏ duśhchintār dbandbe--
chalo durjaẏ prāṇer ānande|
chalo jyotirloke jāgrat chokhe--
balo jaẏ balo, jaẏ balo, jaẏ--
balo nirmal jyotir jaẏ balo bhāi ||
hao mṛtyutoraṇ uttīrṇ,
yāk, yāk bheṅe yāk yāhā jīrṇ|
chalo abhaẏ amṛtamaẏ loke, ajar aśhoke,
balo jaẏ balo, jaẏ balo, jaẏ--
amṛter jaẏ balo bhāi ||