Chale yaay mari haay basanter din

চলে যায় মরি হায় বসন্তের দিন
Language

চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।।

অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।।

পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।

কেন আজি অকারণে সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।

chale yāẏ mari hāẏ basanter din|
dūr śhākhe pik ḍāke birāmabihīn||

adhīr samīr-bhare uchchhbasi bakul jhare
gandh-sane hal man sudūre bilīn||

pulkit āmrabīthi phālgunera̮i tāpe
madhukaraguñjarne chhāẏātal kām̐pe|

ken āji akārṇe sārā belā ānamne
parāne bājāẏ bīṇā ke go udāsīn|