চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়।
ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, "আ য় আ য় আয়।'
কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন--
কোথা দূরে বেণুবন গায়, "আ য় আ য় আয়।'।
তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।
কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে--
গাহিছে সজল বায়, "আ য় আ য় আয়।'
chale chhalochhlo nadīdhārā nibir̤ chhāẏāẏ kinārāẏ kinārāẏ|
oke megher ḍāke ḍākal sudūre, "ā ẏ ā ẏ āẏ|'
kūle praphull bakulban ore karichhe ābāhan--
kothā dūre beṇuban gāẏ, "ā ẏ ā ẏ āẏ|'|
tīre tīre, sakhī, oi-ye uṭhe nabīn dhāny pulki|
kāśher bane bane dulichhe kṣhaṇe kṣhaṇe--
gāhichhe sajal bāẏ, "ā ẏ ā ẏ āẏ|'