Chal chal chal

চল্‌ চল্ চল্
Language

চল্‌ চল্‌ চল্‌। চল্‌ চল্‌ চল্‌।
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী–তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্‌ চল্‌।।
ঊষার দুয়ারে হানি’ আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।
চল্‌ রে নও জোয়ান
শোন্‌ রে পাতিয়া কান
মৃত্যু–তোরণ–দুয়ারে–দুয়ারে
জীবনের আহ্বান।
ভাঙ্‌ রে ভাঙ্‌ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্‌ চল্‌।।

chal‌ chal‌ chal‌| chal‌ chal‌ chal‌|
ūrdhb gagne bāje mādal
nimne utlā dharṇī–tal
aruṇ prāter taruṇ dal
chal‌ re chal‌ re chal‌
chal‌ chal‌ chal‌||
ūṣhār duẏāre hāni’ āghāt
āmrā ānib rāṅā prabhāt
āmrā ṭuṭāb timir rāt
bādhār bindhyāchal|
nab nabīner gāhiẏā gān
sajīb karib mahāśhmaśhān
āmrā dānib natun prāṇ
bāhute nabīn bal|
chal‌ re nao joẏān
śhon‌ re pātiẏā kān
mṛtyu–toraṇ–duẏāre–duẏāre
jībner āhbān|
bhāṅ‌ re bhāṅ‌ āgal
chal‌ re chal‌ re chal‌
chal‌ chal‌ chal‌||