চল্ চল্ ভাই,ত্বরা করে মোরা আগে যাই।
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন,
চল্ মোরা ক-জন ওদিকে যাই।
না না ভাই, কাজ নাই
হোথা কিছু নাই, কিছু নাই,
ওই ঝোপে যদি কিছু পাই।
বরা বরা--
আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,
চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়,
এবার ঠিকঠাক হয়ে সব থাক্,
সাবধান ধর্ বাণ, সাবধান ছাড়্ বাণ,
গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্।
ছোট্ রে পিছে আয় রে ত্বরা যাই।
chal chal bhāi,tbarā kare morā āge yāi|
prāṇpaṇ khom̐j e ban se ban,
chal morā ka-jan odike yāi|
nā nā bhāi, kāj nāi
hothā kichhu nāi, kichhu nāi,
oi jhope yadi kichhu pāi|
barā barā--
āre dām̐r̤ā dām̐r̤ā, at byast hale phaskābe śhikār,
chupi chupi āẏ,chupi chupi āẏ aśhathatalāẏ,
ebār ṭhikṭhāk haẏe sab thāk,
sābdhān dhar bāṇ, sābdhān chhār̤ bāṇ,
gel gel, ai ai, pālāẏ pālāẏ,chal chal|
chhoṭ re pichhe āẏ re tbarā yāi|