চল চল, ভাই,
ত্বরা ক'রে মোরা আগে যাই।
প্রাণপণ খোঁজ্ এ বন, সে বন।
চল্ মোরা ক'জন ও দিকে যাই।
না না ভাই, কাজ নাই,
হোথা কিছু নাই-- কিছু নাই--
ওই ঝোপে যদি কিছু পাই।
বরা'! বরা'!
আরে দাঁড়া দাঁড়া,
অত ব্যস্ত হ'লে ফস্কাবে শিকার।
চুপিচুপি আয়, চুপিচুপি আয়
অশথতলায়--
এবার ঠিক্ঠাক্ হয়ে সবে থাক্--
সাবধান, ধর বাণ, সাবধান, ছাড় বাণ--
গেল গেল ওই ওই পালায় পালায়--
চল্ চল্--
ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই।
chal chal, bhāi,
tbarā ka're morā āge yāi|
prāṇpaṇ khom̐j e ban, se ban|
chal morā ka'jan o dike yāi|
nā nā bhāi, kāj nāi,
hothā kichhu nāi-- kichhu nāi--
oi jhope yadi kichhu pāi|
barā'! barā'!
āre dām̐r̤ā dām̐r̤ā,
at byast ha'le phaskābe śhikār|
chupichupi āẏ, chupichupi āẏ
aśhathatalāẏ--
ebār ṭhikṭhāk haẏe sabe thāk--
sābdhān, dhar bāṇ, sābdhān, chhār̤ bāṇ--
gel gel oi oi pālāẏ pālāẏ--
chal chal--
chhoṭ re pichhe, āẏ re tbarā yāi|