চক্ষে আমার তৃষ্ণা,
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়,
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়--
অবগুণ্ঠন যায় যে উড়ে।
যে ফুল কানন করত আলো,
কালো হয়ে সে শুকালো।
ঝরনারে কে দিল বাধা--
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥
chakṣhe āmār tṛṣhṇā,
tṛṣhṇā āmār bakṣh jur̤e|
āmi bṛṣhṭibihīn baiśhākhī din,
santāpe prāṇ yāẏ ye pur̤e|
jhar̤ uṭhechhe tapt hāoẏāẏ hāoẏāẏ,
manke sudūr śhūnye dhāoẏāẏ--
abaguṇṭhan yāẏ ye ur̤e|
ye phul kānan karat ālo,
kālo haẏe se śhukālo|
jharnāre ke dil bādhā--
niṣhṭhur pāṣhāṇe bām̐dhā
duḥkher śhikharchūr̤e||