চৈত্রপবনে মন চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চলিতা
ওগো ললিতা
যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়
অনাদরে হবে ধূলিদলিতা
ওগো ললিতা ॥
তোমার লাগিয়া আছি পথ চাহি-- বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও--
কণ্ঠাহারে করো সঙ্কলিতা
ওগো ললিতা ॥
chaitrapabne man chittabne bāṇīmañjarī sañchalitā
ogo lalitā
yadi bijne din bahe yāẏ khar tapne jhare par̤e hāẏ
anādre habe dhūlidlitā
ogo lalitā ||
tomār lāgiẏā āchhi path chāhi-- bujhi belā ār nāhi nāhi|
banachhāẏāte tāre dekhā dāo, karuṇ hāte tule niẏe yāo--
kaṇṭhāhāre karo saṅkalitā
ogo lalitā ||