Chaayer kaape

চায়ের কাপে
Year
Language

চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না

জান তো দুবেলা আহার
জোটেনা ওদের
কবিতা বিমুরত হয়
অভাবীর ছায়ায়
কিছু করার এই তো সময়
দিন চলে যায়

মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না

আমরা দুজনে এখন
ওদেরই ভাষায়
সাহসী সব ছবি আঁকি
সুখেরই আশায়

মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না

chāẏer kāpe parichaẏ tomār sāthe
pathe dekhā hal ābār
śhāntite hāt rekhe kiśhor chhele
ḍāk deẏ sāthī habār
man yadi kām̐de odera̮i tare
janasrote chal nā

jān to dubelā āhār
joṭenā oder
kabitā bimurat haẏ
abhābīr chhāẏāẏ
kichhu karār ei to samaẏ
din chale yāẏ

man yadi kām̐de odera̮i tare
janasrote chal nā

āmrā dujne ekhan
odera̮i bhāṣhāẏ
sāhsī sab chhabi ām̐ki
sukhera̮i āśhāẏ

man yadi kām̐de odera̮i tare
janasrote chal nā