আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন মনে-- বাতাস বহে সুমন্দ ॥
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ॥
চাওয়াতেই
Work
Language
āmār ei path-chāoẏātei ānand|
khele yāẏ raudr chhāẏā, barṣhā āse basant ||
kārā ei samukh diẏe āse yāẏ khabar niẏe,
khuśhi ra̮i āpan mane-- bātās bahe sumand ||
sārādin ām̐khi mele duẏāre rab ekā,
śhubhkhan haṭhāt ele takhni pāb dekhā|
tatkhan kṣhaṇe kṣhaṇe hāsi gāi āpan-mane,
tatkhan rahi rahi bhese āse sugandh ||