চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
অলির সাথে আমি দেব না তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
কবির সাথে আমি দেব না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবে মুছে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
chām̐der sāthe āmi deb nā tomār tulnā
nadīr sāthe āmi debo nā tomār tulnā
tumi chām̐d hate yadi dūrei chale yete
tumi nadī hate yadi dūrei chale yete
e kathā yen bhul nā, tumi ye tomāra̮i tulnā||
phuler sāthe āmi deb nā tomār tulnā
alir sāthe āmi deb nā tomār tulnā
tumi phul hate yadi jharei par̤e yete
tumi li hate yadi dūrei ur̤e yete
e kathā yen bhul nā, tumi ye tomāra̮i tulnā||
kabir sāthe āmi deb nā tomār tulnā
chhabir sāthe āmi debo nā tomār tulnā
tumi kabi hate yadi sabār haẏe yete
tumi chhabi hate yadi tabe muchhe yete
e kathā yen bhul nā, tumi ye tomāra̮i tulnā||