Chaamder mato neerbe eso priy

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
Language

চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন–পাতে।।
তব তরে বাহির–দুয়ার মম
খুলিবে না এ–জনমে প্রিয়তম,
মনের দুয়ার খুলি’ গোপনে এস বিজড়িত রহিও স্মৃতির সাথে।।
কুসুম–সুরভি হ’য়ে এসো নিশি–পবনে,
রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বন–ভবনে।
আঁখি–জল হয়ে আঁখিতে আসিও
বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও,
বিরহ হ’য়ে এসো হে চির–বিরহী আমার অন্তর–বেদনাতে।।

chām̐der mato nīrbe eso priẏ niśhīth rāte|
ghum haẏe paraśh dio he priẏ, naẏan–pāte||
tab tare bāhir–duẏār mam
khulibe nā e–janme priẏatam,
maner duẏār khuli’ gopne es bijr̤it rahio smṛtir sāthe||
kusum–surbhi ha’ẏe eso niśhi–pabne,
rāter pāpiẏā haẏe piẏā piẏā ḍākio ban–bhabne|
ām̐khi–jal haẏe ām̐khite āsio
beṇukār sur haẏe śhrabṇe bhāsio,
birah ha’ẏe eso he chir–birhī āmār antar–bednāte||