চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে--
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ।
ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো ॥
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
Work
Language
chām̐der hāsir bām̐dh bheṅechhe, uchhle par̤e ālo|
o rajanīgandhā, tomār gandhasudhā ḍhālo ||
pāgal hāoẏā bujhte nāre ḍāk par̤echhe kothāẏ tāre--
phuler bane yār pāśhe yāẏ tārei lāge bhālo ||
nīl gagner lalāṭkhāni chandane āj mākhā,
bāṇībner haṁsamithun melechhe āj pākhā|
pārijāter keśhar niẏe dharāẏ, śhaśhī, chhar̤āo kī e|
indrapurīr kon ramṇī bāsarapradīp jbālo ||