চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালবাসায় বদনাম তেমন
তাতে টললো কোথায় কবে
প্রেমের আসন প্রেমিকের মন।।
প্রেমিক মনের সিংহাসনে
যে প্রেম সমাসীন সংগোপনে।
সে তো আর কারো নয় তারই আপন
তাই সে কলঙ্ক যেটুকু ফুলের
সবই নিলাম জেনে আমারই নিজের তাতে
জ্বললে জ্বলুক কারো বৈরী নয়ন, বৈরী নয়ন।।
কি হয় অমন নিন্দাবাদে
আশিক জনের ধ্যান ভাঙ্গে না তাতে।
সে তো রয় প্রেমিকার তারই মত
তাই এ গুঞ্জন অপবাদের
সবই পাথেয় করে নিলাম পথে তাতে
খুজলে খুজুক কেউ দোষেরই কারণ, দোষেরই কারণ।।
chām̐de kalaṅk āchhe yeman
bhālabāsāẏ badnām teman
tāte ṭallo kothāẏ kabe
premer āsan premiker man||
premik maner siṁhāsne
ye prem samāsīn saṁgopne|
se to ār kāro naẏ tāra̮i āpan
tāi se kalaṅk yeṭuku phuler
saba̮i nilām jene āmāra̮i nijer tāte
jballe jbaluk kāro bairī naẏan, bairī naẏan||
ki haẏ aman nindābāde
āśhik janer dhyān bhāṅge nā tāte|
se to raẏ premikār tāra̮i mat
tāi e guñjan apabāder
saba̮i pātheẏ kare nilām pathe tāte
khujle khujuk keu doṣhera̮i kāraṇ, doṣhera̮i kāraṇ||