Chaai tomaay

চাই তোমায়
Year
Language

চাই তোমায় প্রার্থনায়
অনুভূতির গভীর উপমায়।
সব চাওয়া তোমার বলো আমাকে
মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

জানিনা কি অনুভবে
চাঁদটাকে গল্প শোনায়।
আলোকিত সূর্য্য স্নানে
ক্লান্তিহীন তোমাকে চাই।
না বলা কথাটা
ফিরে ফিরে আসে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

স্বপ্নময় শত রঙে
দৃষ্টিহীন হৃদয় সাজায়।
বিমুগ্ধ কোন সুরে
শব্দহীন তোমাকে চাই।
অচেনা ভাবনায়
ঘিরে ঘিরে রাখে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

chāi tomāẏ prārthanāẏ
anubhūtir gabhīr upamāẏ|
sab chāoẏā tomār balo āmāke
megh haoẏā maner kathā bhejāo ābeśhe|

chāi tomāẏ prati niḥśhbāse
antahīn bhālbese|

jāninā ki anubhbe
chām̐dṭāke galp śhonāẏ|
ālokit sūryy snāne
klāntihīn tomāke chāi|
nā balā kathāṭā
phire phire āse|

chāi tomāẏ prati niḥśhbāse
antahīn bhālbese|

sbapnamaẏ śhat raṅe
dṛṣhṭihīn hṛdaẏ sājāẏ|
bimugdh kon sure
śhabdahīn tomāke chāi|
achenā bhābanāẏ
ghire ghire rākhe|

chāi tomāẏ prati niḥśhbāse
antahīn bhālbese|