Chaahiyaa dekho raser

চাহিয়া দেখো রসের
Work
Language

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না   চেয়ো না তারে নিকটে নিতে টানি॥
     রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে,
     আঁধারে তাহা মিলায়   মিলায় বারে বারে--
     বাজিল যাহা প্রাণের বীণা-তারে
          সে তো কেবলই গান কেবলই বাণী॥
পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ--
দেবসভায় যে সুধা করে পান।
     নদীর স্রোতে, ফুলের বনে বনে,
     মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
     সে সুধাটুকু পিয়ো আপন-মনে--
          মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥

chāhiẏā dekho raser srote raṅer khelākhāni|
cheẏo nā   cheẏo nā tāre nikṭe nite ṭāni||
     rākhite chāh, bām̐dhite chāh yām̐re,
     ām̐dhāre tāhā milāẏ   milāẏ bāre bāre--
     bājil yāhā prāṇer bīṇā-tāre
          se to kebala̮i gān kebala̮i bāṇī||
paraśh tār nāhi re mele, nāhi re parimāṇ--
debasabhāẏ ye sudhā kare pān|
     nadīr srote, phuler bane bane,
     mādhurī-mākhā hāsite ām̐khikoṇe,
     se sudhāṭuku piẏo āpan-mane--
          muktarūpe niẏo tāhāre jāni||