চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে।।
কত শোকের ত্রন্দন গগনে উঠিছে, জীবনবন্ধন নিমেষে টুটিছে,
কত ধূলিশায়ী জন মলিন জীবন শরমে চাহে ঢাকিতে হে।।
শোকে হাহাকারে বধির শ্রবণ, শুনিতে না পাই তোমার বচন,
হৃদয়বেদন করিতে মোচন কারে ডাকি কারে ডাকিতে হে।।
আশার অমৃত ঢালি দাও প্রাণে, আশীর্বাদ করো আতুর সন্তানে–
পথহারা জনে ডাকি গৃহপানে চরণে হবে রাখিতে হে।
প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা– ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,
তোমার কিরণ করহ প্রেরণ অশ্রু-আকুল আঁখিতে হে।।
chāhi nā sukhe thākite he, hero kat dīnjan kām̐dichhe||
kat śhoker trandan gagne uṭhichhe, jībanabandhan nimeṣhe ṭuṭichhe,
kat dhūliśhāẏī jan malin jīban śharme chāhe ḍhākite he||
śhoke hāhākāre badhir śhrabaṇ, śhunite nā pāi tomār bachan,
hṛdaẏabedan karite mochan kāre ḍāki kāre ḍākite he||
āśhār amṛt ḍhāli dāo prāṇe, āśhīrbād karo ātur santāne–
pathhārā jane ḍāki gṛhpāne charṇe habe rākhite he|
prem dāo śhoke karite sāntbanā– byathit janer ghuchāte yantraṇā,
tomār kiraṇ karah preraṇ aśhru-ākul ām̐khite he||