ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো ॥
দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু--
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো ॥
নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি--
দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো ॥
byarth prāṇer ābarjanā pur̤iẏe phele āgun jbālo|
eklā rāter andhakāre āmi chāi pather ālo ||
dundubhite hal re kār āghāt śhuru,
buker madhye uṭhal beje guruguru--
pālāẏ chhuṭe suptirāter sbapne-dekhā mand bhālo ||
niruddeśher pathik āmāẏ ḍāk dile ki--
dekhte tomāẏ nā yadi pāi nāi-bā dekhi|
bhitar theke ghuchiẏe dile chāoẏā pāoẏā,
bhābnāte mor lāgiẏe dile jhar̤er hāoẏā
bajraśhikhāẏ ek palke miliẏe dile sādā kālo ||