বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় !
ও মিছে আদর তবে না করিলে নয় ?।
ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথা
মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।।
প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
আমি যত বুঝি তত কে বুঝিবে আর ।
প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো—
করিব না মুহূর্তের তরে তিরস্কার ।।
আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
তোমার ও প্রণয়ের নহি অধিকারী ।
আর-কারে ভালোবেসে সুখী যদি হও শেষে
তাই ভালোবেসো নাথ, না করি বারণ ।
মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা,
পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।
bujhechhi bujhechhi sakhā, bheṅechhe praṇaẏ !
o michhe ādar tabe nā karile naẏ ?|
o śhudhu bār̤āẏ byathā— se-sab purāno kathā
mane ka’re deẏ śhudhu, bhāṅe e hṛdaẏ ||
prati hāsi prati kathā prati byabhār
āmi yat bujhi tat ke bujhibe ār |
prem yadi bhule thāk saty ka’re balo-nāko—
karib nā muhūrter tare tiraskār ||
āmi to ba’lei chhinu, kṣhudr āmi nārī
tomār o praṇaẏer nahi adhikārī |
ār-kāre bhālobese sukhī yadi hao śheṣhe
tāi bhālobeso nāth, nā kari bāraṇ |
mane ka’re mor kathā michhe peẏo nāko byathā,
purāno premer kathā koro nā smaraṇ ||