আমার সারাটা দিন, মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।
āmār sārāṭā din, meghlā ākāśh
bṛṣhṭi tomāke dilām
śhudhu śhrābaṇ sandhyāṭuku tomār kāchhe cheẏe nilām|
hṛdaẏer jānālāẏ chokh mele rākhi
bātāser bām̐śhite kān pete thāki
tākei kāchhe ḍeke, maner āṅinā theke
bṛṣhṭi tomāke tabu phiriẏe dilām|
tomār hātei hok rātri rachnā
e āmār sbapn sukher bhābnā
cheẏechhi pete yāke, chāinā hārāte tāke
bṛṣhṭi tomāke tāi phire chāilām|