Brddhaashram

বৃদ্ধাশ্রম
Language

ছেলে আমার মস্ত মানুষ,
মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায়
না দেখা এপার ওপার।।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী,
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার
আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই
বৃদ্ধাশ্রম।

আমার ব্যবহারের সেই
আলমারি আর আয়না
ওসব নাকি বেশ
পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।।
ওর বাবার
ছবি,ঘড়ি- ছড়ি,বিদেয়
হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো,
পোষা বুড়ো ময়না।
স্বামী- স্ত্রী আর আ্যালসেশিয়ান-
জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই
বৃদ্ধাশ্রম।

নিজের হাতে ভাত
খেতে পারতো নাকো খোকা
বলতাম
আমি না থাকলে রে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার
কথা শুনে- খোকা বোধ হয়
আর কাঁদে না, নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খোঁজে,ভুলে যায়
যে একদম- আমার ঠিকানা এখন
বৃদ্ধাশ্রম।

খোকারও হয়েছে ছেলে,দু’বছর
হলো তার তো মাত্র
বছর পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার
হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা- আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম।
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম।।

chhele āmār mast mānuṣh,
mast aphisār, mast phlyāṭe yāẏ
nā dekhā epār opār||
nānān rakam jinis ār āsbāb dāmī dāmī,
sabacheẏe kam dāmī chhilām ekamātr āmi|
chheler āmār
āmār prati agādh sambhram
āmār ṭhikānā tāi
bṛddhāśhram|

āmār byabahārer sei
ālmāri ār āẏanā
osab nāki beśh
purno,phlyāṭe rākhā yāẏ nā||
or bābār
chhabi,ghar̤i- chhar̤i,bideẏ
halo tār̤ātār̤i
chher̤e dilo, kāke khelo,
poṣhā bur̤o maẏanā|
sbāmī- strī ār ā্yālaseśhiẏān-
jāẏagā bar̤a̮i kam
āmār ṭhikānā tāi
bṛddhāśhram|

nijer hāte bhāt
khete pārto nāko khokā
baltām
āmi nā thākle re ki karbi re bokā?
ṭheাm̐ṭ phuliẏe kām̐dto khokā āmār
kathā śhune- khokā bodh haẏ
ār kām̐de nā, nei bujhi ār mane|
chhoṭṭabelāẏ sbapn dekhe uṭhto khokā kem̐de
du’hāt diẏe buker kāchhe rekhe ditām bem̐dhe
du’hāt ājo khom̐je,bhule yāẏ
ye ekdam- āmār ṭhikānā ekhan
bṛddhāśhram|

khokārao haẏechhe chhele,du’bachhar
halo tār to mātr
bachhar pam̐chiśh,ṭhākur mukh tolo|
ekśho bachhar bām̐chte chāi ekhan āmār sādh
pam̐chiśh bachhar pare khokār
habe ūnṣhāṭ|
āśhramer ei gharṭā chhoṭ,jāẏagā anek beśhi-
khokā- āmi,du’janete thākbo pāśhāpāśhi|
sei dinṭār sbapn dekhi bhīṣhaṇ rakam
mukhomukhi āmi,khokā ār
bṛddhāśhram|
mukhomukhi āmi,khokā ār
bṛddhāśhram||