Biras din biral kaaj

বিরস দিন বিরল কাজ
Language

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥
একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ অপরাজিত ওহে॥
কানন-‘পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে॥

রাগ: খাম্বাজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
রচনাস্থান: শান্তিনিকেতন

biras din biral kāj, prabal bidrohe
esechh prem, esechh āj kī mahā samārohe||
ekelā ra̮i alasman, nīrab ei bhabankoṇ,
bhāṅile dbār kon‌ se kṣhaṇ aparājit ohe||
kānan-‘parachhāẏā bulāẏ, ghanāẏ ghanaghṭā|
gaṅgā yen hese dulāẏ dhūrjaṭir jaṭā|
yethā ye raẏ chhār̤il path, chhuṭāle oi bijaẏarath,
ām̐khi tomār tar̤itabat ghanaghumer mohe||

rāg: khāmbāj
tāl: jhampak
rachanākāl (baṅgābd): baiśhākh, 1333
rachanākāl (khṛṣhṭābd): 1926
rachanāsthān: śhāntiniketan