বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান--
তুমি কি এমন শক্তিমান!
আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান--
তোমাদের এমনি অভিমান ॥
চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নীচে--
এত বল নাই রে তোমার, সবে না সেই টান ॥
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
হও-না যতই বড়ো আছেন ভগবান।
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে,
বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান।
bidhir bām̐dhan kāṭbe tumi eman śhaktimān--
tumi ki eman śhaktimān!
āmāder bhāṅāgr̤ā tomār hāte eman abhimān--
tomāder emni abhimān ||
chirdin ṭānbe pichhe, chirdin rākhbe nīche--
et bal nāi re tomār, sabe nā sei ṭān ||
śhāsne yata̮i ghero āchhe bal durbalerao,
hao-nā yata̮i bar̤o āchhen bhagbān|
āmāder śhakti mere torāo bām̐chbi ne re,
bojhā tor bhārī halei ḍubbe tarīkhān|